বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ১১:৩১
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার কাজী কাজী ওমর ফেরদৌসকে (শ্রাবণ) সভাপতি এবং কানিজ ফারাহ আহমেদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম এবং সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জানাতে বলা হয়।
এতে সহসভাপতি করা হয়েছে রোকন উদ্দীন ভূইয়াকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোস্তফা সফল ও রাতুল রহমান। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রিন্স খন্দকার ও আদিব হাসান। প্রচার সম্পাদক হয়েছেন রাফাত ইবনে আলম।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ। প্রতিষ্ঠার পর দেশের বাইরে সংগঠনের এটিই প্রথম কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- রাজনীতি