ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

লেবাননে অবৈধ বাংলাদেশিদের নিবন্ধন পিছিয়েছে

লেবাননে অবৈধ বাংলাদেশিদের নিবন্ধন পিছিয়েছে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০০:২৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০০:৪১

লেবাননে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে অবৈধ বাংলাদেশিদের নাম নিবন্ধনের প্রক্রিয়া পিছিয়েছে।

নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে নাম নিবন্ধন করার কথা থাকলেও এখন এই প্রক্রিয়া পিছিয়ে ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুরু করা হবে।

গত শুক্রবার একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস জানায়, সরকারবিরোধী আন্দোলনের কারণে লেবাননের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক বীমাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ ৩-৪ সপ্তাহ যাবৎ বন্ধ ছিল। বর্তমানে বিভিন্ন অফিস-আদালত চালু হলেও কাজের গতি অত্যন্ত মন্থর। ফলে এ সময় বিশেষ কর্মসূচির আওতায় অবৈধদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাসের কাজেও তেমন একটা অগ্রগতি হয়নি। তাই অবৈধদের দেশে ফেরতসহ দূতাবাসের সব কাজ কিছুটা পিছিয়ে যাবে। 

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে যারা নাম নিবন্ধন করেছেন তাদের আগের শর্ত অনুযায়ী দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। 

দ্বিতীয় ধাপে নভেম্বর ও ডিসেম্বরের যে নাম নেওয়ার কথা ছিল তা পিছিয়ে ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুরু করা হবে।

অবৈধদের বৈধকরণ যে প্রক্রিয়াটি হাতে নেওয়া হয়েছিল তা দেরিতে হলেও বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ থেকে অনুমোদন পাওয়ার পর ডিজিটাল পাসপোর্টধারী যাদের পাসপোর্ট কফিলের কাছে রয়ে গেছে তাদের নতুন পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

এছাড়া গুরুতর অসুস্থদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা ও দেশে পাঠানোর ব্যবস্থা চলবে।

বিজ্ঞপ্তিতে লেবাননের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে প্রবাসীদের ধৈর্য্য ধারণ করে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।


আরও পড়ুন

×