ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ছায়ানটে রবীন্দ্রনাথের গান ও আমির আবরণ

ছায়ানটে রবীন্দ্রনাথের গান ও আমির আবরণ
×

রাজধানী ঢাকার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের গান ও আমির আবরণ’। সেখানে গান পরিবেশন করেন দুই শিল্পী লাইসা আহমেদ লিসা ও ইমতিয়াজ আহমেদ। আটটি পর্বে সাজানো ছিল অনুষ্ঠানটি সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১০

| প্রিন্ট সংস্করণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে কেটে গেল একটি অনবদ্য সন্ধ্যা। দ্বৈত কণ্ঠে ‘ঐ আসনতলে’ দিয়ে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয় রবীন্দ্রসংগীতের আয়োজন ‘রবীন্দ্রনাথের গান ও আমির আবরণ’। 

যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান ‘আনন্দধারা আর্টস ইউকে’ এ সংগীতসন্ধ্যার আয়োজন করে। 
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের একক ও দ্বৈত গান পরিবেশন করেন সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা ও লন্ডনপ্রবাসী ইমতিয়াজ আহমেদ। 
পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল আটটি পাঠে। সূচনায় ‘ওই আসনতলে’র দ্বৈত পরিবেশনার পর একক কণ্ঠে লাইসা আহমেদ লিসা গেয়ে শোনান ‘মধুর তোমার শেষ যে না পাই’। এর পর দ্বিতীয় পাঠে ইমতিয়াজ আহমেদের কণ্ঠে শোনা যায় ‘অধরা মাধুরী ধরেছি’ ও ‘মধুর মধুর ধ্বনি বাজে’।

তৃতীয় পাঠে দুই শিল্পী একসঙ্গে পরিবেশন করেন ‘ওগো শেফালিবনের মনের কামনা’। এর পর লাইসার কণ্ঠে আসে ‘বাজিল কাহার বীণা’ ও ‘অমল ধবল পালে লেগেছে’। চতুর্থ পাঠে ইমতিয়াজ আহমেদ পরিবেশন করেন ‘জীবনে যত পূজা হল না সারা’ ও ‘বড়ো বেদনার মতো’।
অনুষ্ঠানের পঞ্চম পাঠে আবারও দ্বৈত কণ্ঠে ফিরে আসেন দুই শিল্পী। ষষ্ঠ পাঠে লাইসা পরিবেশন করেন ‘যদি জানতেম আমার কীসের ব্যথা’ ও ‘তোমায় নতুন করে পাব ব’লে’।
সপ্তম পাঠে ইমতিয়াজ আহমেদের পরিবেশনায় ছিল ‘আমার ভাঙা পথের রাঙা ধুলায়’  আর অষ্টম পাঠে লাইসার কণ্ঠে ‘কার মিলন চাও বিরহী’র মধ্য দিয়ে এগোয় আয়োজনের শেষ পর্ব।
 

আরও পড়ুন

×