ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

রোববার শিল্পকলায় মঞ্চস্থ হবে পুতুলনাট্য 'মুক্তি আলোয় আলোয়'

রোববার শিল্পকলায় মঞ্চস্থ হবে পুতুলনাট্য 'মুক্তি আলোয় আলোয়'
×

পুতুলনাট্যটির দলের সদস্যরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৭

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের মূল ভাবনা ও নির্দেশনায় আবারো মঞ্চস্থ হতে যাচ্ছে পুতুলনাট্য 'মুক্তি আলোয় আলোয় ... আই অ্যাম দ্য লাইট'. আগামী রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটি মঞ্চায়িত হবে।

শৈশব থেকে নির্যাতনের শিকার এক কিশোরীর (রত্না) জীবনের গল্প অবলম্বনে নাটকটি রচিত হয়েছে। রত্না বাংলাদেশ হুইলচেয়ার বাস্কেটবল দলের একজন সদস্য।

পুতুলনাট্যটির চিত্রনাট্য ও সংগীত পরিচালনা করেছেন এজাজ ফারাহ এবং এটি পরিবেশনায় পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসারত একদল হার না মানা তরুণ-তরুণী।

নওশাবা বলেন, দীর্ঘদিন ধরে এই হুইলচেয়ার যোদ্ধাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করেছি। এর ফলে একদিকে যেমন তাদের আত্মবিশ্বাস বেড়েছে, তেমনি তারা যে শিল্পসমাজেও নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলতে পারে- সেটাই পুতুলনাট্যটির মাধ্যমে বাস্তবে রূপায়িত করবেন আমাদের হুইলচেয়ার পাপেট শিল্পীরা।

সিআরপি'র অনুপ্রেরণায় পুতুলনাট্য 'মুক্তি আলোয় আলোয়...আই অ্যাম দ্য লাইট' আয়োজন করছে- টুগেদার উই ক্যান। এতে সহযোগিতা করবে- ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ইএমকে সেন্টার, সিআরপি ও ব্রিটিশ কাউন্সিল। সংবাদ বিজ্ঞপ্তি।


আরও পড়ুন

×