ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
সিলেট নগরীতে গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি হয়েছে। মঙ্গলবার নগর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিসিকের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই চলতি বছরের জানুয়ারি মাস থেকে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু হয়েছে। কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হলে কুইক রেসপন্স টিম তাৎক্ষণিক আক্রান্ত ব্যক্তির বাসা বা সংশ্লিষ্ট এলাকার আশপাশের অন্তত ২০টি বাড়িতে অনুসন্ধান চালাবে এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করবে।
র্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সচিব মো. আশিক নূরসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
- বিষয় :
- ডেঙ্গু
