পূজার আয়োজন
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
রঙ বাংলাদেশ
রঙ বাংলাদেশ-এর এবারের পূজার আয়োজনের মূল প্রেরণা নেপালি উড কার্ভিং বা নেপালের ঐতিহ্যবাহী কাঠখোদাই শিল্প। কাঠের গায়ে ফুটে ওঠা কারুকাজকে কাপড়ের উপযোগী নকশায় প্রকাশ করা এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। নেপালি কাঠখোদাইয়ের পাশাপাশি সংগ্রহে রয়েছে দুর্গাপূজার প্রতীক ও উৎসবের আবহ থেকে অনুপ্রাণিত নকশা। ষষ্ঠীর আগমনী আনন্দ থেকে দশমীর বিদায়বেলা–উৎসবের প্রতিটি দিনের অনুভূতিকে নিজের সাজে তুলে ধরার সুযোগ রয়েছে এই সংগ্রহে।
রঙ বাংলাদেশের এবারের আয়োজনের বড় আকর্ষণ পরিবারের একসঙ্গে সাজার পোশাক। ‘কারু গল্প’, ‘রাঙাবৃত্ত’ ও ‘শরৎরঙ’-এর মতো অসংখ্য ফ্যামিলি সিরিজে একই নকশা ভাবনায় সাজতে পারবেন পরিবারের ছোট-বড় সদস্যরা। পাশাপাশি রয়েছে ডুয়েট, কাপল ও ম্যাচিং সিরিজ। মণ্ডপে ঘোরা, পারিবারিক আড্ডা কিংবা উৎসবের ছবি–প্রিয়জনের সঙ্গে মিলিয়ে পরা পোশাক হয়ে উঠবে সুন্দর স্মৃতির অংশ।
নারীর জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও সিঙ্গেল কামিজের পাশাপাশি পুরুষের জন্য রয়েছে উৎসবের পাঞ্জাবি এবং সঙ্গে মিলিয়ে পরার ধুতি-পায়জামা। ছোটদের সাজেও থাকছে পূজার রং ও নকশার আনন্দ।
দেশীদশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারের আয়োজনে দেশীদশের প্রতিটি ব্র্যান্ড নিয়ে এসেছে নিজস্ব ভাবনা ও স্বতন্ত্র নকশায় তৈরি বিশেষ সংগ্রহ। পূজার চিরচেনা রং, বাংলার লোকজ ঐতিহ্য, দেশীয় কারুশিল্প এবং সমকালীন ফ্যাশনের সমন্বয়ে সাজানো হয়েছে এসব পোশাক। ষষ্ঠীর প্রস্তুতি থেকে দশমীর বিদায়–উৎসবের প্রতিটি মুহূর্তের জন্য রয়েছে বৈচিত্র্যময় পোশাকের আয়োজন। দুর্গোৎসবের বিশেষ আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, কুর্তি, টপস, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট ও শিশুর পোশাকসহ নানা ধরনের উৎসব উপযোগী সংগ্রহ। পাশাপাশি রয়েছে পরিবারের সদস্যদের জন্য সমন্বিত পোশাক এবং বিভিন্ন ধরনের ফ্যাশন অনুষঙ্গ। ঐতিহ্যবাহী সাজ থেকে শুরু করে আধুনিক ও আরামদায়ক পোশাক–সব ধরনের পছন্দের কথা বিবেচনায় রাখা হয়েছে এবারের আয়োজনে। দেশীদশ কর্তৃপক্ষ জানায়, এবারের পূজা আয়োজনে পোশাকের সৌন্দর্যের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও কারুশিল্পের পরিচয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
- বিষয় :
- উৎসব মণ্ডল