ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এসএমই কর্নার

আট ক্যাটেগরিতে দেওয়া হবে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার

আট ক্যাটেগরিতে দেওয়া হবে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ০৭:৫৩

| প্রিন্ট সংস্করণ

কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের পাশাপাশি সৃজনশীল উদ্যোগের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোক্তাদের প্রতিবছর ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিয়ে থাকে এসএমই ফাউন্ডেশন। এবারও দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বীকৃতি ও উৎসাহ দিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সারাদেশের যোগ্য উদ্যোক্তাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আবেদনের শেষ সময় আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।   

আটটি ক্যাটেগরিতে সম্মাননা
মোট আটটি ক্যাটেগরিতে এবার পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো– বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ ও নারী), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ ও নারী), বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ ও নারী), বর্ষসেরা স্টার্টআপ এবং গ্রিন এসএমই বিজনেস। পুরুষ ও নারী উদ্যোক্তাদের জন্য পৃথকভাবে পুরস্কার নির্ধারিত থাকায় আগ্রহীরা এসব ক্যাটেগরির যে কোনো একটিতে আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন
শুধু উৎপাদন কিংবা সেবামূলক ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তারাই এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ট্রেডিং কিংবা আমদানি ব্যবসায় জড়িত ব্যবসায়ীরা আবেদনের যোগ্য নন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং শিল্পনীতি ২০২২-এর সংজ্ঞা অনুযায়ী মাইক্রো, ক্ষুদ্র বা মাঝারি– এই তিন শ্রেণির যে কোনো একটির উদ্যোক্তা হতে হবে। কুটির ও বৃহৎ শিল্পের উদ্যোক্তারা পুরস্কারের আওতায় পড়বেন না। স্টার্টআপ ক্যাটেগরি ছাড়া অন্যান্য উদ্যোক্তার ট্রেড লাইসেন্স অনুযায়ী ব্যবসা পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণখেলাপি ও করখেলাপি উদ্যোক্তাদের আবেদন বিবেচনা করা হবে না। সৃজনশীল, অপ্রচলিত, রপ্তানিমুখী, পরিবেশবান্ধব ও বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোগগুলো অগ্রাধিকার পাবে। 
এটি মূলত ‘উদ্যোক্তা পুরস্কার’। তাই প্রতিষ্ঠান নয়; উদ্যোক্তা ব্যক্তিকেই বিবেচনায় নেওয়া হবে। আগ্রহী উদ্যোক্তা তাঁর মালিকানাধীন সুনির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে আবেদন করবেন। উদ্যোক্তার প্রতিষ্ঠানটি পার্টনারশিপ/অংশীদারী ব্যবসা হলে অন্য পার্টনারদের নাম ও ফোন এবং আবেদনপত্রের সঙ্গে তাদের সম্মতিপত্র কিংবা এ বিষয়ে সভার রেজ্যুলেশন দাখিল করতে হবে। একাধিক ব্যবসা থাকলে যে কোনো একটির বিপরীতে আবেদন করতে হবে। আর প্রতিটি ক্যাটেগরির জন্য একজন উদ্যোক্তাকেই মনোনীত করা হবে। 

কীভাবে আবেদন করবেন
‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’-এর আবেদনপত্রের ‘সফটকপি’ এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট কিংবা ভেরিফায়েড ফেসবুক পেজে লিংক আকারে পাওয়া যাবে। লিংক থেকে আবেদনপত্রের সফট কপি ডাউনলোড করে পূরণের পর ইমেইল কিংবা ডাক/কুরিয়ারযোগে এসএমই ফাউন্ডেশন বরাবর প্রেরণ করা যাবে। এ ছাড়া লিংকের মাধ্যমে সরাসরি আবেদনপত্র পূরণ করে সমর্থিত ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্র ডিজিটালি এসএমই ফাউন্ডেশন বরাবর প্রেরণ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি, টিআইএন ও ভ্যাট রেজিস্ট্রেশন সনদের ফটোকপি,  ২০২৪-২৫ অর্থবছরের আয়কর জমার রসিদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 
ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিগত তিন বছরের নিরীক্ষিত হিসাব-বিবরণী/অডিট রিপোর্ট (প্রযোজ্য ক্ষেত্রে)। অন্যান্য আইনগত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে, যদি থাকে, যেমন বিএসটিআই সার্টিফিকেট, ফায়ার লাইসেন্স ইত্যাদি) এবং প্রতিষ্ঠানের সপক্ষে ব্রোশিউর, ক্যাটালগ বা কারখানার ছবিও যুক্ত করা যাবে।

আরও পড়ুন

×