প্রিন্স বাজার লিমিটেডে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য
লায়ন’স কাজী মো. রতন পরিচালক, প্রিন্স গ্রুপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
প্রিন্স গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান প্রিন্স বাজার লিমিটেড দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় সুপারশপ। এর মূলমন্ত্র হলো সর্বনিম্ন দামে মানসম্পন্ন পণ্য এবং নিখুঁত গ্রাহকসেবা প্রদান। বর্তমানে মোহাম্মদপুর, শ্যামলী ও পল্লবীতে প্রিন্স বাজার লিমিটেডের তিনটি আউটলেট রয়েছে।
প্রিন্স বাজার লিমিটেড সুসজ্জিত আধুনিক সুপারশপ। গ্রাহকদের রুচি ও চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য নিশ্চিত করে একই ছাদের নিচে সব ধরনের দৈনন্দিন পণ্যের সমাহার রয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থার মাধ্যমে পছন্দনীয় সর্বোৎকৃষ্ট কেনাকাটা, সঠিক ওজন, গুণগত মানসম্পন্ন পণ্য, ফরমালিনমুক্ত তরতাজা ও টাটকা শাকসবজি, ফলমূল, মাছ-মাংস, সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, রুচি ও পছন্দ অনুযায়ী পণ্য বাছাই– সব মিলিয়ে ভোক্তা অধিকার আইন মেনে অনন্য এক গ্রাহকসেবা নিশ্চিত করা এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রিন্স বাজার লিমিটেডের একটি দক্ষ বাজার পরিচালনা পর্ষদ রয়েছে, যারা সেবার মান ও দ্রব্যসামগ্রীর গুণগত মান উন্নত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রাহকদের মতামত বিবেচনায় রেখে প্রতিনিয়ত যে কোনো দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এ পর্যন্ত শ্যামলী শাখায় প্রায় ৩৫ হাজার, মোহাম্মদপুর শাখায় প্রায় ৪৬ হাজার এবং পল্লবী শাখায় প্রায় ৫২ হাজার গ্রাহককে প্রিভিলাইজ কার্ডের (সদস্য) আওতায় আনা হয়েছে, যারা নিয়মিত প্রিন্স বাজারে কেনাকাটা করছেন। প্রিভিলাইজ কার্ডধারীদের প্রতি ১০০ টাকা পণ্য ক্রয়ের জন্য ১ পয়েন্ট বোনাস যোগ করা হয়। এক বছরের মধ্যে (জানুয়ারি-ডিসেম্বর) ২০০ থেকে ৫৯৯ পয়েন্ট প্রাপ্ত গ্রাহকরা পরবর্তী বছরে সমপরিমাণ অর্থ খরচ করতে পারবেন। সর্বনিম্ন ৬০০ পয়েন্ট প্রাপ্ত গ্রাহকরা সর্বোচ্চ অর্জিত পয়েন্টের ভিত্তিতে আমন্ত্রণপত্র এবং অর্জিত পয়েন্টের দ্বিগুণ পরিমাণ করে একটি উপহার ভাউচার পান।
প্রতিবছরের কেনাকাটার তথ্যের ভিত্তিতে শীর্ষ ১০০ জন গ্রাহক বিশেষ ছাড় পেয়ে থাকেন। অফারটি মোহাম্মদপুর, শ্যামলী ও পল্লবী শাখায় সমভাবে প্রযোজ্য। প্রিন্স বাজার লিমিটেড প্রতি মাসে ১০ থেকে ১২ দিন মাসিক প্রমোশন কার্যক্রম পরিচালনা করে আসছে, যেখানে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ১১ হাজার টাকার বেশি বাজার করলে রয়েছে তাৎক্ষণিক আকর্ষণীয় পুরস্কার। ক্রেতা সাধারণকে বার্ষিক আনন্দ দেওয়ার জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে আয়োজন করা হয় ফল উৎসব, পিঠা উৎসব, ইলিশ মেলা ইত্যাদি। এ ছাড়াও বিভিন্ন সময়ে নিয়মিত প্রডাক্ট প্রমোশন, বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন ধরনের প্রমোশনাল কার্যক্রম অব্যাহত থাকে। প্রিন্স বাজার লিমিটেড ফ্যাশন জগতে এনেছে নতুন পোশাকের বিশাল সম্ভার। আধুনিক ও চমৎকার ডিজাইনের এসব পোশাক ক্রেতাদের চাহিদা মেটানোর পাশাপাশি দেশীয় বস্ত্রশিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও বিশেষ অবদান রেখে চলছে।
প্রিন্স গ্রুপের পরিচালক লায়ন’স কাজী মো. রতন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত তাদের প্রতিষ্ঠান সঠিক নিয়মের মধ্য দিয়ে শতভাগ সরকারি ভ্যাট বা কর পরিশোধ করে আসছে, যা নিয়মিত সরকারি কোষাগারে জমা হচ্ছে। সূচনালগ্ন থেকে প্রিন্স বাজারের পণ্যসামগ্রীর দাম বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিটা পণ্যের গুণগত মান এবং ক্রেতাদের সেবার মান বজায় রাখা তাদের মূল উদ্দেশ্য।
প্রিন্স বাজার লিমিটেড করপোরেট গ্রাহকদের জন্য একটি সাধারণ চুক্তির অধীনে বিশেষ কিছু পরিষেবা দেয়। এর মধ্যে রয়েছে প্রতিযোগিতামূলক বাজারমূল্য অফার, বিনামূল্যে সময়মতো ডেলিভারি প্রদান, ওয়ান-স্টপ পরিষেবা সুবিধা, সর্বোত্তম মানের পণ্য, পণ্য পরিবর্তনের সাধারণ নীতি, বছর শেষে দুই শতাংশ রিওয়ার্ড পয়েন্ট, বছরব্যাপী মূল্যহ্রাস অফার ইত্যাদি। প্রিন্স বাজার লিমিটেডের সঙ্গে ১০ থেকে ১২টি করপোরেট গ্রাহকের চুক্তি আছে। আগামীতে পণ্য ও সেবার মান উন্নততর হবে বলে তারা বিশ্বাস করেন।
- বিষয় :
- সাক্ষাৎকার