ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘বিশ্বকাপ জয়ই শেষ কথা’, রোনালদোর জবাব দিলেন মেসি

‘বিশ্বকাপ জয়ই শেষ কথা’, রোনালদোর জবাব দিলেন মেসি
×

কাতারে বিশ্বকাপ জিতে শিরোপায় চুমু একে দেন মেসি। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ১৭:২৫

সম্প্রতি পিয়ার্স মরগানকে এক সাক্ষাৎকার দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তিনি জানান, ইতিহাসের অন্যতম সেরা প্রমাণ করতে তার বিশ্বকাপ লাগবে না। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা মেসি এর জবাব দিয়েছেন। সাবেক বার্সা তারকার মতে, বিশ্বকাপ জয়ই শেষ কথা। 

রোনালদো তার সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আপনি যদি আমাকে জিগেস করেন, বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? আমি বলবো না। এটা স্বপ্ন নয়। আপনিই বলুন, আমি ইতিহাসের সেরা এটার প্রমাণ একটা টুর্নামেন্টের ছয়-সাতটা ম্যাচ দিয়ে কী করা ঠিক?’ 

জবাবে ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে মেসি বলেন, ‘সত্য হলো, এটার (বিশ্বকাপ জয়) অনুভূমি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে, পরিবারিক ও সতীর্থদের দিক থেকে এবং দেশের অর্জনের বিচারে এটাকে আপনি ভাষায় বুঝিয়ে বলতে পারবেন না। দেশে আমাদের বিশ্বকাপ জয় কীভাব উদযাপন হয়েছে তা থেকেই আপনারা বুঝতে পারছেন।

আমার কাছে বিশ্বকাপ জয় খুবই বিশেষ মুহূর্ত। কারণ খেলোয়াড় হিসেবে এটাই ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের নির্ধারক। এটা অনেকটা যেকোন চাকরি বা পেশায় সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার মতো। আপনি এর বাইরে আর কিছু চাইতে পারবেন না। আমি ভাগ্যবান যে, বিশ্বকাপের আগে বাকি সাফল্যগুলোও পেয়েছি। আমার ক্যারিয়ারে এই একটা অর্জনই বাকি ছিল, যা অর্জনের মাধ্যমে ক্যারিয়ারের ইতি হলো।’ 

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অনুভূমিকে নিজের সন্তান জন্মের সঙ্গে তুলনা করেছেন মেসি। আর্জেন্টাইন তারকার মতে, ‘আমি তুলনা করছি না, কিন্তু ক্যারিয়ারের সব অর্জনই বিবেচনা করা হয়। বিশ্বকাপ আমার কাছে অনেকটা নিজের সন্তান জন্মের মতো অনুভূতি।’

আরও পড়ুন

×