ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গ্যাজেট ফিউশন

ঘড়ি, চশমা, আংটি সবকিছু এখন ইকোসিস্টেমের অংশ

ঘড়ি, চশমা, আংটি সবকিছু এখন ইকোসিস্টেমের অংশ
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:২৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের নতুন পরিকল্পনা ও কাজের অগ্রগতি উপস্থাপন করেছে অনার বাংলাদেশ। অনার কানেক্ট শিরোনামে এসব তথ্য জানানো হয়। স্মার্টফোন ছাড়াও বৃহৎ পরিসরে সংযোগে ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে আগামীর রোবট ফোন প্রদর্শন করা হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় অনার ব্র্যান্ডের নতুন লোগো।

নতুন স্লোগানে এবার ডেয়ার টু বি ধারণার পেছনের গল্প সামনে আনা হয়। সময়ের চাহিদা পূরণে প্রযুক্তিকে দেওয়া হচ্ছে সহজ বহনযোগ্যতা। দৈনন্দিন জীবনে এই সবকিছুর ব্যবহারকে সহজলভ্য করা এর প্রধান উদ্দেশ্য।

জানা গেছে, দেশে এই ব্র্যান্ডের ম্যাজিক৯ প্রো মডেল পাওয়া যাবে অচিরে। কিছুদিন আগে বিশ্বমঞ্চে উন্মোচিত এই ফ্ল্যাগশিপ মডেলটি প্রসিদ্ধ সিনেমা ক্যামেরা প্রযুক্তি নির্মাতা সংস্থা অ্যারির সঙ্গে যৌথ উদ্যোগে এটি নির্মিত। ফ্ল্যাগশিপ এই মডেলের কারিগরি বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও সিনেমাটোগ্রাফার সুমন সরকার।

অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিটিএম পরিচালক লিও পেই বলেন, বাংলাদেশে আমরা স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে যাত্রা করেছি। তবে ফোন এখন আমাদের বিস্তৃত স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের অংশ। আমাদের ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য গ্যাজেট, ল্যাপটপ ও টিভি– সবকিছু এমনভাবে তৈরি যেন, এসব একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে সময়ের প্রয়োজন বুঝে কাজ করতে পারে।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, এ দেশের মানুষ এমন ধরনের প্রযুক্তি চায়, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সহজে মানিয়ে যায়। ক্রমে অভ্যস্ত হতে হয় এমন প্রযুক্তি নয়। রোবট ফোন এখন আমাদের ইকোসিস্টেমের অংশ। সামনে আরও বেশ কিছু গ্যাজেট আনা হবে।

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ব্র্যান্ড হিসেবে অনার এখন বাংলাদেশে স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদন করছে। আমাদের এই উৎপাদন সক্ষমতা বিশ্বের সেরা কারখানার সমতুল্য। ক্রমে আমরা এই ব্র্যান্ডের অন্যসব ডিভাইস আগ্রহীদের জন্য সামনে নিয়ে আসব। 

১৯৯৮ সাল থেকে আমরা অংশীজনের মাধ্যমে গ্রাহক পরিষেবা দিয়ে আসছি। এরই মধ্যে লক্ষাধিক ডিভাইস পৌঁছে দিয়েছি গ্রাহকদের কাছে। আমরা সবার পরামর্শ ও সমালোচনাকে গুরুত্ব দিই। নিজেদের পরিবর্তন করে এগিয়ে যেতে কাজ করছি।

নতুন ধারার রোবট ফোন প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী বলেন, এটি দিয়ে আমি একটি এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম বানাতে পারব। ফিল্ম ক্যামেরা অনেক বড় হওয়ায় অনেক শট প্রয়োজন অনুযায়ী নিতে পারি না। গাড়ির ভেতরে শট নেওয়া থেকে শুরু করে অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়। এর ক্যামেরার একটা সুবিধা হলো– যে কোনো জায়গায় থেকে শুট করা যায়। ক্যামেরার ৩৬০ ডিগ্রি মুভমেন্ট বেশ ইন্টারেস্টিং। কেউ দৌড়ালে সিনেমাটোগ্রাফারকে আর তার সঙ্গে দৌড়তে হবে না, ক্যামেরা নিজে থেকে তা ক্যাপচার করে নেবে। এই ব্র্যান্ডের ইকোসিস্টেমে রয়েছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৬ মডেল, স্মার্টফোন, ট্যাবলেট, হেডফোন, স্মার্টওয়াচ ও ইয়ারবাড।

আরও পড়ুন

×