ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

অনেক সময় বিকল হয়ে পড়ছে এআই

অনেক সময় বিকল হয়ে পড়ছে এআই
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২২

| প্রিন্ট সংস্করণ

বিশ্বের বহুল ব্যবহৃত তিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, জেমিনি ও গ্রোক একসঙ্গে ডাউন হয়ে যাওয়ায় সারাবিশ্বে গ্রাহকের মধ্যে তৈরি হয়েছে ভোগান্তি ও উদ্বেগ। অনেকে থেকে থেকে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে পরিষেবা না পাওয়া, ধীরগতির রেসপন্স ও এরর মেসেজ পেয়েছেন– এমন তথ্য দিয়েছেন।
চলতি বছর সারাবিশ্বে এমন ডাউন হওয়ার ঘটনা বেশ কয়েকবার দৃশ্যমান হয়েছে এরই মধ্যে। যেসব এআই প্ল্যাটফর্মে এমনটা ঘটেছে তার মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও গ্রোক অন্যতম। এসব প্ল্যাটফর্ম কয়েক দফা ডাউন হলে হাজারো গ্রাহক অভিযোগ করেছেন। দক্ষিণ এশিয়া ছাড়াও বিশ্বের অনেক দেশে চ্যাটজিপিটি ও জেমিনি কাজ করছে 
না বলে হইচই পড়ে যায়। গবেষণা সংস্থা ডাউনডিটেক্টরের তথ্য বলছে, অনেক গ্রাহক চ্যাটজিপিটি, জেমিনি, গ্রোক ও ক্লডের ব্যবহার করতে গিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হয়েছেন।
অনেক দেশে আবার গুগল জেমিনি নিয়ে কোনো কাজই করা যাচ্ছে না– এমন অভিযোগ করা হয়েছে। প্রকাশিত খবরের তথ্য বলছে, তুরস্ক, যুক্তরাজ্য, বেলজিয়াম, জর্ডান, গ্রিস, ভিয়েতনাম, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে একই ধরনের সমস্যায় পড়েছেন গ্রাহকরা। গুগল কর্তৃপক্ষ বলেছে, জেমিনির সমস্যা নিয়ে এখন পর্যন্ত বিশেষ কিছু দৃশ্যমান হয়নি। অন্যদিকে ওপেনএআই ও গ্রোকের পক্ষ থেকেও কেমন কোনো স্বীকারোক্তি দেওয়া হয়নি। 
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিভ্রাটের পেছনে সাধারণত সার্ভারের ওপর তৈরি বাড়তি চাপ, কারিগরি ত্রুটি, নেটওয়ার্ক সমস্যা, সফটওয়্যার আপডেট বা অবকাঠামোগত জটিলতা থাকতে পারে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ জানতে অভিযুক্ত সংস্থার আনুষ্ঠানিক বক্তব্যে আসল সত্য সামনে আসে। ডাউন হওয়ার এ ঘটনার অবশ্য কাজের ক্ষেত্রে বিকল্প এআই পরিষেবা ও ব্যাকআপ তৈরির বিষয়টি জোরালো হয়েছে আরেক দফা।
 

আরও পড়ুন

×