ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন যাত্রী নিহত

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন যাত্রী নিহত
×

পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে তিনজন নিহত- সমকাল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ২২:২৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩৯

কুমিল্লার দাউদকান্দিতে পথচারীকে বাঁচাতে গিয়ে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ১৪ যাত্রী।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,পথচারী দাউদকান্দি উপজেলার চান্দরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শহীদ মোল্লা এবং বাসযাত্রী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার শাহ আলমের ছেলে শফিকুল ইসলাম এবং মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাঠালতলী এলাকার আবু তাহেরের ছেলে রমজান আলী।

পুলিশ জানায়, রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ঢাকার পাটুয়াটুলি বোরকা ব্যবসায়ী সমিতির পিকনিকের বাসটি। জিংলাতলী এলাকা অতিক্রম করার সময় রাস্তা পারাপারকারী এক পথচারীকে বাঁচাতে গিয়ে খাদিজা পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এসময় ওই পথচারী এবং বাসের দুই যাত্রীসহ তিনজন নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করেছে।

আরও পড়ুন

×