ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পাংশায় যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

পাংশায় যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ২৩:৪১

রাজবাড়ীর পাংশায় এক যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত নয়টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামের এ ঘটনায় নিহতের নাম কাজল বিশ্বাস। তিনি একই গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজল বিশ্বাস ও তার চাচাত ভাই রবি বিশ্বাসের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। কাজল বুধবার ভারত থেকে দেশে আসেন।

স্থানীয়রা জানান, রাতে কাজল হাট বনগ্রামে কয়েকজনের সাথে গল্পগুজব করছিলেন। এ সময় রবি সেখানে গিয়ে কথা আছে বলে কাজলকে ডেকে একটি বাগানে নিয়ে গুলি করে পালিয়ে যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক। চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


আরও পড়ুন

×