ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনায় নিরাপত্তার দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

করোনায় নিরাপত্তার দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ২৩:৫৭ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০০:৫১

নভেল করোনাভাইরাস মোকাবিলায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরে গেছেন তারা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা মোকাবিলায় চিকিৎসকদের ন্যূনতম যেসব উপকরণ দরকার তার দাবিতে তাদের এই কর্মসূচি। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর তারা কাজে ফিরেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন।



আরও পড়ুন

×