ভটভটির সঙ্গে সংঘর্ষে মাথাবিচ্ছিন্ন ভ্যানযাত্রীর
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৫:৩২
নওগাঁর পোরশা উপজেলার দ্রুতগামী শ্যালোইঞ্জিনচালিত ভটভটি ও একটি চার্জারভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ভ্যানযাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে একজনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার বিকেলে ৩টার দিকে পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের বেজোড়া মোড়ে ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- পোরশা উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত তান মুন্সীর ছেলে আব্দুল হাকিম (৪৫)। এ ঘটনায় মনোয়ার হোসেন (৩০) নামের একজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, সোমবার বিকেল ৩টার দিকে বেজোড় মোড় এলাকায় ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী সাদেকুল ইসলাম ও আব্দুল হাকিম ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে নিহত সাদেকুল ইসলামের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০/৪০ ফিট দূরে পড়ে ছিল। পরে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, ভটভটিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- নওগাঁ
