ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাবেক এমপি খুরশিদ আলম মারা গেছেন

সাবেক এমপি খুরশিদ আলম মারা গেছেন
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৯

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

শনিবার রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স ছিল ৮২ বছর। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

রোববার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

তাঁর পরিবারের সদস্যরা জানান, সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম লক্ষ্মীপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৮৬-৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাবেক সভাপতি ছিলেন। 

আরও পড়ুন

×