ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

তাড়াইলে স্বামীর পর এবার স্ত্রী-মেয়েরও করোনা শনাক্ত

তাড়াইলে স্বামীর পর এবার স্ত্রী-মেয়েরও করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৬:১৩

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে তিনজনের করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার জেলা থেকে পাঠানো ১৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট শুক্রবার বেলা ১১টার দিকে জানা যায়। নতুন করোনা শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুইজন তাড়াইল উপজেলার। তারা দুইজনই নারী এবং সম্পর্কে মা-মেয়ে।

গত ২০ এপ্রিল পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তাড়াইল উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। তাড়াইল উপজেলায় একদিনে শনাক্ত হওয়া ওই ১০ জনের মধ্যে একজন চিকিৎসকসহ ১০ জনই তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও স্বাস্থ্যকর্মী।

করোনা শনাক্ত হওয়া ওই ১০ জনের মধ্যে রয়েছেন হাসপাতালের একজন ওয়ার্ড বয়। শুক্রবার পাওয়া রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে ওই ওয়ার্ড বয়ের স্ত্রী ও মেয়ের।

স্বামীর পর স্ত্রী-মেয়ের করোনা শনাক্ত হওয়ায় এখন পরিবারটির তিনজনের করোনা পজেটিভ। তিনজনই বর্তমানে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন।

তাড়াইল উপজেলায় এর আগে মোট ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছিল। নতুন এই দুইজনের পজেটিভ আসায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

করোনা আক্রান্ত এই ২৬ জনের মধ্যে দুই সুস্থতা লাভ করেছেন। তারা হলেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ডা. সাবিহা পারভীন ও ডা. ইফতেখার আনাম নোমান। পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় বুধবার ময়মনসিংহের এসকে হাসপাতাল থেকে এই দুই চিকিৎসককে ছাড়পত্র দেওয়া হয়।

আরও পড়ুন

×