ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পীরগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৬

পীরগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৬
×

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৬:২৩ | আপডেট: ০১ মে ২০২০ | ০৬:২৮

রংপুরের পীরগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে ৬ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কুমেদপুর ইউনিয়নের রত্মেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে খাস জমি নিজ দখলে নিতে রত্মেশ্বরপুর গ্রামের লুৎফর ও দুদু মিয়ার মধ্য বিরোধ চলছিল। বিতর্কিত ওই জমিতে প্রথমে লুৎফর বোরো ধান রোপন করেন। কিছুদিন পর দুদু লোকজনসহ ওই চারা উপড়ে ফেলে পুণঃরায় বোরো চাষ করেন। শুক্রবার ধান কাটতে বিবদমান দু’পক্ষ ভাড়াটে লোকজন নিয়ে আসে। দুদুর উপস্থিতির আগেই লুৎফরের লোকজন ধান কেটে বাড়িতে নেয়ার সময় পথিমধ্যে দুদুর সমর্থকরা বাঁধা দেয়। এসময় সংঘর্ষ বাঁধলে উভয়পক্ষের ৭জন আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় লুৎফরের ভগ্নিপতি চাঁপাবাড়ি গ্রামের মৃত ছফের আলীর ছেলে ইদ্রিস আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে লুৎফর, পার্বতিপুর গ্রামের সেকেন্দারের ছেলে ইলিয়াস ও চাঁন মিয়া, মানিকের স্ত্রী শাপলা, হাজীপুর গ্রামের লুলুর স্ত্রী নারগিছ ও নিহত ইদ্রিসের স্ত্রী জহিরনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

এ দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা-ছেলেসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তারা হলেন- রত্মেশ্বরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবু কালাম আকন্দ ও তার ছেলে রুবেল আকন্দ, মৃত হোসেন আলীর ছেলে আব্দুল আজিজ, আব্দুল বারির ছেলে আবু বক্কর, মৃত আজগারের ছেলে আব্দুল জব্বার ও লাল মিয়ার ছেলে সুজা মিয়া।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×