পাবনায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ, আটক ৩
পাবনা অফিস
প্রকাশ: ০১ মে ২০২০ | ০৬:৩১
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর কাচারীপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ব্যাক্তির নাম মুকুল মালিথা (৫৫)। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করেছে।
নিহতের ভাই বাবলু মালিথা জানান, শুক্রবার সকালে নিহতের স্ত্রী,ছেলে ও মেয়ে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলাহলের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।
নিহতের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যাবে।