ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু
×

নিহত সানু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৬:৫৮

কুড়িগ্রামের রাজারহাটে বাবার লাঠির আঘাতে আহসান হাবিব সানু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সানু উপজেলার চাঁন্দামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক।

এলাকাবাসী জানায়, উপজেলা সদরের চাঁন্দামারী ঝাঁকুয়াপাড়া গ্রামের আব্দুল হাই ঝুনুর সঙ্গে ছেলে আহসান হাবিব সানুর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহস্পতিবার পূর্ব কলহের জের ধরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবদুল হাই ঝুনু, তার ছোট ভাই মাহবুব (৫২) ও বাচ্চু (৪৮) মিলে আহসান হাবিব সানুকে অমানবিক নির্যাতন করেন। একপর্যায়ে ঝুনু লাঠি দিয়ে সানুর মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনার পর তাকে আশংকা জনক অবস্থায় প্রথমে কুড়িগ্রাম হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সানু মারা যান।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশ আসার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আরও পড়ুন

×