ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনাযুদ্ধে জয়ী তিনজনকে ফুলেল শুভেচ্ছা

করোনাযুদ্ধে জয়ী তিনজনকে ফুলেল শুভেচ্ছা
×

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের সুস্থতার ছাড়পত্র ও ফুলেল শুভেচ্ছা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ -সমকাল

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৭:০৯

করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরে গেলেন পটুয়াখারীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটরি ইন্সেপেক্টর মো. শাহাবুদ্দিন, তার স্ত্রী শিক্ষিকা নিগার সুলতানা (পপি আক্তার) এবং উপজেলার কাটাখালী গ্রামের শহিদুল গাজীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী মো. নাইমুল ইসলাম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ওই তিনজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় সুস্থতার ছাড়পত্র ও ফুলেল শুভেচ্ছা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, স্যানিটরি ইন্সেপেক্টর মোঃ শাহাবুদ্দিন ও তার স্ত্রী শিক্ষিকা নিগার সুলতানা (পপি আক্তার) এবং শহিদুল গাজীর ছেলে নাইমুলের করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের রিপোর্ট পজেটিভ আসে। সঙ্গে সঙ্গে ওই তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়। এরপর গত ২৪ এবং ২৭ এপ্রিল ওই তিনজনের পূণরায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে দুইবারই তাদের নেগেটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই তিনজন আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে এই শর্তে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×