ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

লৌহজংয়ে একই পরিবারের ৬ সদস্যসহ নতুন ৮ জনের করোনা শনাক্ত

লৌহজংয়ে একই পরিবারের ৬ সদস্যসহ নতুন ৮ জনের করোনা শনাক্ত
×

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৮:৫৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একই পরিবারের ৬ সদস্যসহ নতুন ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১৩ জন করোনায় আক্রান্ত ও একজনের মৃত্যু হলো।

জানা গেছে, উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি গত ১৪ মার্চ করোনা শনাক্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওইদিনই উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করে। গত ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার আইইডিসিআর থেকে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তরা হচ্ছেন ওই ব্যক্তির স্ত্রী ও এক ছেলে, তার এক ভাইয়ের দুই ছেলে ও শ্যালিকা এবং অন্য এক ভাইয়ের স্ত্রী। 

আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো থাকায় বাড়িতেই অবস্থানের নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ। তিনি জানান, আক্রান্তদের অবস্থা খারাপ হলে হাসপাতালের আইসোলেশনে এনে চিকিৎসা দেওয়া হবে।

আরও পড়ুন

×