চিলমারীতে আরও একজন করোনায় আক্রান্ত
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২০ | ০৯:১১
কুড়িগ্রামে চিলমারীতে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার চারজনের নমুনা পরীক্ষায়একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় দুইজনের শরীরে এই ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেল।
আমিনুল ইসলাম জানান, সম্প্রতি একই একটি বাড়িতে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়। পরে পর্যায়ক্রমে ওই বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শুক্রবার তার ছোট ভাইয়ের শরীরের এই ভাইরাস শনাক্ত হয়।
তিনি জানান, কুড়িগ্রাম সিভিল সার্জনের সাথে পরামর্শ করে দুই ভাইকেই তাদের নিজ বাড়িতে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ বলেন, আক্রান্ত দুই ভাইকে আইসোলেশন সেন্টারে নিয়ে আসার জন্য পরামর্শ দিয়েছি।