ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

টেকনাফে আরও এক নারী চিকিৎসকের করোনা শনাক্ত

টেকনাফে আরও এক নারী চিকিৎসকের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৯:১৭

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। ৩৫ বছর বয়সী ওই চিকিৎসক বর্তমানে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের নিয়োগ প্রাপ্ত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার বিকেলে এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, আইওএমের পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত টেকনাফে স্থাস্থ্য বিভাগে কর্মরত আরও এক নারী চিকিৎসক করেনা পজেটিভ রির্পোট এসেছে। এর আগে তাদের এক নারী চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিল। এর আগের দিন এই চিকিৎসকসহ আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুরে রিপোর্ট পাওয়া গেছে। এতে এই চিকিৎসকের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে।

ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘এই চিকিৎসক বর্তমানে চট্রগ্রামে অবস্থান করছেন। করোনা রির্পোট খবর পাওয়ার পরই সে সেখানে আইসোলেশনে ভর্তি হয়েছেন। আতঙ্কিত না হয়ে, সবাইকে সতর্কতার সঙ্গে নিজ নিজ বাসায় থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

এ দিকে করোনা সন্দেহে টেকনাফ উপজলা প্রহেলা মে পর্যন্ত ৩০০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে দুই নারী চিকিৎসকসহ ৪ জনের ফলাফল পজেটিভ এসেছে। তবে এখনো বেশ কয়েকজনের রির্পোট পাওয়া যায়নি।

আরও পড়ুন

×