ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
×

প্রতিকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৯:২৩ | আপডেট: ০১ মে ২০২০ | ১৩:০৩

খুলনা মহানগরীর আড়ংঘাটায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টার দিকে আড়ংঘাটা থানার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটির বারা ভ্যান চালক।

ওই ছাত্রীর বাবার অভিযোগ, শুক্রবার দুপুর ১২টায় তাদের বাড়ির পাশের একটি বাড়িতে মো. আকতার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করেন। মেয়ে সকলের সামনে তার নাম বলেছে। আকতার হোসেন তার শ্বশুর বাড়িতে এসেছেন। 

অড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনা জানতে পেরেছি। মেয়েটি বর্তমানে খুমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে। জড়িত ব্যক্তিকে আটকের ‍চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

×