ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৯:২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ফাতেমা নামে এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। 

ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নিউমোনিয়ায় আক্রান্ত বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা এলাকার মো. ইমদাদুলের মেয়ে ফাতেমাকে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। শিশুটি করোনায় আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষা করা হবে। সে জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×