ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কুড়িগ্রামে আরও ৭ জনের করোনা শনাক্ত

কুড়িগ্রামে আরও ৭ জনের করোনা শনাক্ত
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৯:৫৪ | আপডেট: ০১ মে ২০২০ | ০৯:৫৯

কুড়িগ্রামে শিশু-কিশোর-নারীসহ আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এদের মধ্যে রাজারহাট উপজেলার মাধাই পাঠানপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক কন্যা শিশু, ১৭ বছর এক কিশোর ও ৪৫ বছর বয়সী এক গৃহবধূসহ একই পরিবারের ৩ জন এবং সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারী গ্রামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূ ও ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তরকুমোরপুর গ্রামে ২৫ বছর বয়সী গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া উলিপুরের হাতিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে ২৮ বছর বয়সী এক যুবক ও চিলমারীর থানাহাট ইউনিয়নের নামাচর মাচাবান্ধা গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। 

এনিয়ে জেলায় এ পর্যন্ত ১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান। 

 তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে শুক্রবার হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৪৪৭ জন। মেয়াদ শেষ হওয়ায় ৮৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।

এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ৫১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪০৭ জনের ফলাফল এসেছে। তারমধ্যে ১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ।

আরও পড়ুন

×