ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাবনায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ, আটক ৩

পাবনায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ, আটক ৩
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ০১ মে ২০২০ | ১০:২৮

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর কাচারীপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যাক্তির নাম মুকুল মালিথা (৫৫)। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করেছে।

নিহতের ভাই বাবলু মালিথা জানান, শুক্রবার সকালে নিহতের স্ত্রী, ছেলে ও মেয়ে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলাহলের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা না-কি আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×