ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

লোহাগাড়ায় প্রথম করোনা আক্রান্ত সাতকানিয়ার স্বাস্থ্য পরিদর্শক

লোহাগাড়ায় প্রথম করোনা আক্রান্ত সাতকানিয়ার স্বাস্থ্য পরিদর্শক
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০ | ২১:৩০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রথম এক ব্যক্তির (৫১) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বিষয়টি সমকালকে নিশ্চিত করে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, তিনিই লোহাগাড়ায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি। 

আক্রান্ত ব্যক্তি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত। তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে থাকেন। তার স্ত্রী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে কর্মরত রয়েছেন। 

তবে তিনি লোহাগাড়া থেকে নাকি সাতকানিয়া থেকে আক্রান্ত হয়েছে তা এখনো জানা যায়নি। কয়েকদিন আগে আক্রান্ত ওই স্বাস্থ্য পরিদর্শক ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, কয়েকদিন আগে দু'জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। শুক্রবার তাদের দু’জনের মধ্যে একজনের পজেটিভ আসে। তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

এর আগে ৯২ জনের নমুনা পরীক্ষা করে গত বুধবার ৫৮ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। বাকি ১১ জনের মধ্যে শুধুমাত্র এই স্বাস্থ্য পরিদর্শকের করোনা পজেটিভ আসে। 


আরও পড়ুন

×