ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পঞ্চগড়ে আরও ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে আরও ৪ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ১৩:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পঞ্চগড়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত এক যুবকসহ আরও চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে আটোয়ারী উপজেলায় একজন এবং দেবীগঞ্জ উপজেলায় তিনজনে করোনা শনাক্ত হয়। সোমবার রাতে সিভিল সার্জন ডা ফজলুর রহমান এসব তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরার পর আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছিল। তবে করোনা সনাক্ত হওয়ার রির্পোট পাওয়ার পর তাদের বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আটোয়ারী উপজেলায় সনাক্ত ব্যাক্তি একজন গার্মেন্টস কর্মী। ১৪ মে তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ৩ ব্যাক্তির একজন ১১ মে ও অন্য ২ জন ১২ মে ঢাকা থেকে ফেরেন। ১৬ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ৮১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রাপ্ত ৭৮৫ জনের ফলাফলে ২৪ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন

×