ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ১০ পুলিশসহ নতুন আক্রান্ত ২৩, একজনের মৃত্যু

সোনারগাঁয়ে ১০ পুলিশসহ নতুন আক্রান্ত ২৩, একজনের মৃত্যু
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ২১:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে সোনারগাঁ থানার ১০ পুলিশ সদস্য রয়েছেন। এই নিয়ে সোনারগাঁয়ে মোট ১১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

নতুন আক্রান্তদের মধ্যে মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস গ্রামে একজন নারীর মৃত্যু হয়েছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, ওই নারী করোনা উপসর্গ নিয়ে সোমবার নিজবাড়িতে মারা যান। এরপর ওইদিনই তার নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। 

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সোনারগাঁ থানার ১০ পুলিশ সদস্য, সোনালী ব্যাংক সোনারগাঁ শাখায় একজন পুরুষ কর্মকর্তা, পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট ও আষাঢ়ীয়ার চর এলাকার দুজন, মোগরাপাড়া ছোট কাজিরগাঁওয়ের এক নারী, হাবিবপুরের একজন পুরুষ, সনমান্দি ইউনিয়নে দড়িকান্দি বারপাড়ার দু'জন, বৈদ্যেরকান্দির একজন, বাংলাবাজারের একজন, বাড়িচিনিস গ্রামের দু'জন ও সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের একজন। 

ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ২৩ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৫১৯ জনের নমুনা সংগ্রহ হরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩ জন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন,মানুষের মধ্যে সচেতনতা না থাকায় সোনারগাঁয়ে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন

×