ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০০:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কুমারডুগীর আজিজুর রহমান ভুট্রো খানকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় তাকে হত্যা করা হয়।

স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার রাতে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা ভুট্রোর উপর হামলা চালিয়ে গলায় এবং শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে চাঁদপুর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান । 

তার বন্ধু ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামুছুজ্জামান পাটওয়ারী জানান, সোমবার বিকেলে তার কুমারডুগীস্থ এলাকায় সারের দোকান থেকে আমিসহ বাকিলা বাজারে যাই । সেখান থেকে তার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে বাড়ির সামনে পৌঁছে দেই । পরে আমি আমার বাড়িতে গিয়ে পরক্ষণে শুনি তার উপর হামলা করা হয়েছে। ছুরি দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়েছে এবং সে মারা গেছে।

এলাকার লোকজন ধারণা করছেন, প্রথমে মোটরসাইকেলে যাওয়ার পথে হয়তো তাকে কিছু দিয়ে আঘাত করে ফেলে দেয়া হয়। পরবর্তীতে তার গলা এবং শরীরের ছুরি চালানো হয়। 

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের আজিজুর রহমান ভুট্রো নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে । তবে কি কারণে তার উপর হামলা হলো তার অনুসন্ধান চলছে।

আরও পড়ুন

×