ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় ১৭ বস্তা চাল জব্দ, আটক ১

উল্লাপাড়ায় ১৭ বস্তা চাল জব্দ, আটক ১
×

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০০:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চালসহ সিরাজগঞ্জের সলঙ্গা থানার বড়গোজা গ্রামে আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে দু’মাসের কারাদণ্ড দেন উল্লাপাড়ার এসিল্যান্ড নাহিদ হাসান খান। 

উল্লাপাড়ার ইউএনও মো. আরিফুজ্জামান জানান, আব্দুল কাদের নামে এক অসাধু ব্যবসায়ী কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে বাড়িতে জমা রেখে পাচারের চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে তাকে সন্ধ্যার পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×