ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আশুগঞ্জ সুহৃদ সভাপতির উদ্যোগে ২০০ পরিবারকে খাদ্য সহায়তা

আশুগঞ্জ সুহৃদ সভাপতির উদ্যোগে ২০০ পরিবারকে খাদ্য সহায়তা
×

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০১:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা সংকটে কর্মহীন ও অসহায় ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশ আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ নজরুলের ব্যক্তিগত উদ্যোগে এসব সহায়তা দেওয়া হয়।

সোমবার রাতে আশুগঞ্জ স্টেশন রোডে তার নিজস্ব নুর মেডিকেল সেন্টারে এসব খাদ্য-সামগ্রী প্রদান করা হয়।  খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ প্যাকেট করে সেমাই। 

আশুগঞ্জ সুহৃদ সভাপতি বলেন, দেশের এ দুর্যোগ মুহূর্তে যার যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করা উচিত। ভবিষ্যতেও তার এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও উপজেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা হাজী মো. মিজানুর রহমান, উপজেলা সুহৃদ সাধারণ সম্পাদক মো. মোশারফ মুন্সি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

আরও পড়ুন

×