ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তাড়াশে প্রথম দু`জন করোনা রোগী শনাক্ত

তাড়াশে প্রথম দু`জন করোনা রোগী শনাক্ত
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০২:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

প্রথমবারের মতো সিরাজগঞ্জের তাড়াশে দু'জন করোনাভাইরাস পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। তারা দু'জন উপজেলার কাস্তা গ্রাম ও গুল্টা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেন।

তাড়াশ হাসপাতালে করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন জানান, আক্রান্ত দু'জনের একজন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে এবং অপরজন বগুড়ার শেরপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সম্প্রতি তারা বগুড়াবগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ে আসেন। সেখান থেকে পাওয়া রিপোর্টে তাদের দু'জনের করোনা পজেটিভ আসে।

এদিকে খবর পেয়ে কাস্তা গ্রামের আক্রান্ত ব্যক্তিকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে তাড়াশ স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত অপর ব্যক্তি বগুড়ার শেরপুরে অবস্থান করায় তার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যায়নি।

তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. ওবায়দুল্লাহ জানান, কাস্তা গ্রামের আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন

×