ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মিঠাপুকুরে জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু

মিঠাপুকুরে জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু
×

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০২:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। নিহত পিয়ারী বেগম উপজেলার ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর পূর্বপাড়া গ্রামের সারেজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ময়েনপুর পূর্বপাড়া গ্রামে জমি নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে সারেজুল ও  ইলিয়াস আলীর বিরোধ চলছিল। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটতে যান আনোয়ার ও তার স্ত্রী শাহীনুর। এ সময় সারেজুল ও তার লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের নারী ও শিশুসহ ৬ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় সারেজুলের স্ত্রী পিয়ারী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। 

এ ঘটনায় নিহতের স্বামী সারেজুল ইসলাম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বামী সারেজুল ও ভগ্নিপতি মোকছেদুল ইসলাম বলেন, ‘আমাদের চোখের সামনে প্রতিপক্ষের লোকজন পিয়ারীকে বেদম মারপিট করে হত্যা করে। আমরা হত্যাকারীদের কঠিন শাস্তি চাই।’

নাজমুল হোসেন, শাহজাহান, সোহেল পাইকারসহ এলাকার বাসিন্দারা জানান, আনোয়ার হোসেনের স্ত্রী শাহীনুর বাবার কাছ থেকে দানসূত্রে ৬ বিঘা জমি পেয়েছেন। ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে সারেজুল ও ইলিয়াসরা। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক ও মামলা-মোকদ্দমাও হয়েছে।  এরইমধ্যে এ হত্যাকা- ঘটলো।  

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। 


আরও পড়ুন

×