ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কোটালীপাড়ায় ১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১১

কোটালীপাড়ায় ১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১১
×

কোটালিপাড়ায় করোনাভাইরাস প্রতিরোধে জরুরি সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০২:২৬ | আপডেট: ১৯ মে ২০২০ | ০৩:৩৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে এ তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য জানান, গত ১৭ মে উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা থেকে ফিরে আসা ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে ১১ জনের রির্পোট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। তবে এর মধ্যে ২ জন সুস্থ্ হয়েছেন।

এ দিকে নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ আসায় উপজেলা প্রশাসনের থেকে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়।

এতে উপজেলার সকল দোকানপাট-গনপরিবহণ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে বাইরে থেকে কেউ কোটালীপাড়ায় প্রবেশ করলে বাধ্যতামূলকভাবে ১৪দিন প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টানে রাখার সিন্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল ।

আরও পড়ুন

×