ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

নোয়াখালীতে চিকিৎসক, নার্সসহ আরও ৩৭ জনের করোনা

নোয়াখালীতে চিকিৎসক, নার্সসহ আরও ৩৭ জনের করোনা
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৪:৩৬ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৮:২৬

নোয়াখালীতে চিকিৎসক, নার্স সহ আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী ও নোবিপ্রবি পরীক্ষাগার থেকে আসা নমুনা পরীক্ষার ফলে এ তথ্য জানা যায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১হাজার ১ জনে।

রোববার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, বেগমগঞ্জে ১৬ জন ও কোম্পানীগঞ্জে ১ জন রয়েছেন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. নিলিমা ইয়াছমিন জানান, গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত ২ জন ইন্টার্নি ডাক্তার ও একজন স্টাফ নার্সসহ ২১ জন রয়েছেন। আক্রান্তদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬ জনে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় এ উপজেলায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই চৌমুহনী পৌর শহরের বাসিন্দা। এ নিয়ে বেগমগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫ জনে। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলায় এক জনের করোনা শনাক্ত হয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১ জনে পৌঁছেছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৩৬ জন, বেগমগঞ্জে ৪৫৫ জন, কবিরহাটে ৭৫ জন, চাটখিলে ৭১ জন, সোনবাগে ৬৬ জন, সোনাইমুড়ীতে ৫৫ জন, সুবর্নচরে ২৮ জন, কোম্পানীগঞ্জে ৯ জন ও হাতিয়ায় ৬ জন রয়েছেন। আক্রান্তের হার ১৮ দশমিক ৬৫ শতাংশ। সুস্থ হয়েছেন ১৬৭ জন। সুস্থতার হার ১৬ দশমিক ৬৮ শতাংশ।




আরও পড়ুন

×