ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৮ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৫১
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৪:৪০
ব্রাহ্মণবাড়িয়ার আরও ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে আসা নমুনার ফলাফলে এতথ্য জানা যায়।
নতুন করে আক্রান্ত হওয়া ৮ জনের বাড়িই নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে। এ নিয়ে জেলায় মোট ২৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা দুপুর ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সানজিদা বলেন, আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সবার বাড়ি নবীনগর উপজেলায়।
তিনি বলেন, এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫ হাজার ২০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৩২১ জনের রিপোর্ট পাওয়া গেছে।
ডা. সানজিদা বলেন, জেলায় আক্রান্ত ২৫১ জনের মধ্যে ৭২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬৭ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন আছেন। করোনায় জেলায় ৪ জন মারা গেছেন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- করোনা