ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মাইক্রোর সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মাইক্রোর সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৫:০৯

নাটোরের সিংড়ায় মাইক্রেবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জালাল (৩২) নামে এক মোটর সাইকেলচালক আরোহী হয়েছেন। রোববার দুপুরে উপজেলার স্বাপনদিঘী এলাকায়  চৌগ্রাম-কালীগঞ্জ গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জালাল নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে।  তিনি সিংড়া উপজেলার কালিগঞ্জ এলাকার একজন মুদি দোকানী। সেখানেই তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত জালাল দুপুরে দোকানের মালপত্র কিনতে মোটরসাইকেলে করে সিংড়ার দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী যানটি স্বাপনদিঘী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 
জালাল মারা যান।




 











আরও পড়ুন

×