কিশোরগঞ্জে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৬:৫৩
কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫জন; আর সুস্থ হয়েছেন ৪৪ জন।
মঙ্গলবার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন শনাক্ত, সুস্থ আর ২৪ ঘণ্টার হিসেবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সমকালকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুইজনের মৃত্যু হয়েছে। প্রাপ্ত ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৫ জনের পজেটিভ ও ১৭০ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ ৩ জনের আবারও পজেটিভ এসেছে।
সর্বশেষ মারা যাওয়া দুইজনের মধ্যে একজন নিকলী ও আরেকজন বাজিতপুর উপজেলার। মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের মধ্যে নিকলী উপজেলার ৬৫ বছর বয়সী পুরুষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় এবং বাজিতপুর উপজেলার ৯০ বছর বয়সী পুরুষ নিজবাড়িতে মারা গেছেন।
কিশোরগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪৬ জনে। আর সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮৮ জন। এখন পর্যন্ত মারা যাওয়া রোগীর সংখ্যা ২৮।