মনোনয়ন জমার শেষ দিনে লাপাত্তা নির্বাচন কমিশনাররা
ব্রাকসু নির্বাচন
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময়সূচি থাকলেও নির্বাচন কমিশনার কার্যালয় সকাল থেকেই বন্ধ থাকে। দুপুরের পর থেকে নির্বাচন কমিশন কার্যালয় খোলা হলেও নির্বাচন কমিশন কার্যালয়ে ছিলেন না কোনো কমিশনার বা দায়িত্বশীল কর্মকর্তা। এতে ক্ষোভ প্রকাশ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ভাষ্য, মনোনয়ন জমার মতো গুরুত্বপূর্ণ দিনে কমিশনের অনুপস্থিতি পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে।
গতকাল সকাল থেকেই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ভিড় করেন বিভিন্ন পদপ্রত্যাশী প্রার্থী ও তাদের সমর্থকরা। বেলা গড়িয়ে গেলেও নির্বাচন কমিশনের কেউ উপস্থিত না হওয়ায় দুর্ভোগে পড়েন তারা।
মনোনয়নপত্র জমা দিতে আসা শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদের ভিপি পদপ্রার্থী আহমাদুল হক আলভীর বলেন, ‘মনোনয়ন জমা দিতে এসে দেখি অফিসই বন্ধ। আজ (মঙ্গলবার) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এ কারণে সকাল থেকেই আমরা এখানে বসে আছি। কিন্তু কমিশনের কেউ নেই। এতে আমাদের অধিকার হরণ করা হচ্ছে।’
- বিষয় :
- ব্রাকসু
