ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তাড়াশে সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
×

এ ছবি এখন কেবলই স্মৃতি- সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ১০:২৯ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ০০:০৯

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের ৫ দিন পরে স্বামীকে হারালেন এক নববধূ। রোববারের এ ঘটনায় সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফারুক তালুকদার নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। 

ফারুক ধুলিশ্বর গ্রামের তোজ্জামেল হকের ছেলে। তিনি জেলা ফরিদপুরের সদর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুস কুদ্দুস জানান, গত বৃহস্পতিবার সলঙ্গা থানার দবিরগঞ্জে ফারুক তালুকদার বিয়ে করেন। রোববার সকালে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল করে ফরিদপুরে যাচ্ছিলেন ফারুক। পথে বনপাড়ায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় ফারুক মারা যান।



আরও পড়ুন

×