ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ পোশাকশ্রমিক নিহত

কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ পোশাকশ্রমিক নিহত
×
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২২:৩৬

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- এনএইচপি ফ্যাশনে কর্মরত শ্রমিক খলিল ও স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেডের তামান্না। 

প্রত্যক্ষদর্শী শ্রমিক রাজিব বলেন, মোটরসাইকেলে করে পোশাক কারখানায় কাজে যাচ্ছিলেন খলিল ও তামান্না। ইপিজেড ৫ নম্বর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় খলিল ও তামান্না সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুই শ্রমিককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×