ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফেসবুকে চেয়ারম্যানের সম্মানহানী, ৪ যুবকের বিরুদ্ধে মামলা

ফেসবুকে চেয়ারম্যানের সম্মানহানী, ৪ যুবকের বিরুদ্ধে মামলা
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১ | ০৭:২৩

প্রকৃত নাম বিকৃত করে ‘ ভূমিদস্যু ’ বলে ফেসবুকে একের পর এক গুজব ছড়ানোর অভিযোগে ৪ যুবকের বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুরের শ্রীপুরের এক ইউপি চেয়ারম্যান। উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খোকন বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। 

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, চকপাড়া গ্রামের আনোয়ার শেখ, পাথারপাড়া গ্রামের জহিরুল ইসলাম সরকার, সিংদিঘী গ্রামের সোহেল রানা ও শেখ ইব্রাহীম হাসান নামে ৪ যুবককে আসামি করা হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত যুবকরা বিভিন্ন সময় চেয়ারম্যানের কাছে নানা রকম অনৈতিক কাজ নিয়ে আসতেন। সেগুলো করে না দেওয়ার কারণে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে ফেসবুকে পোস্ট দিতে থাকেন তারা।

নৌকা প্রতীকের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, জনপ্রিয়তা নষ্ট ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে ওই যুবকরা আমার নাম ব্যঙ্গ করে পোস্ট দিতে থাকে। সামাজিক মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলার কারণেই মামলা দায়ের করেছেন বলে দাবি খোকনের।

মামলা হওয়ার খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। তবে ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×