ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

খুলনায় চতুর্থ দিনে পাটকল শ্রমিকদের আমরণ অনশন

খুলনায় চতুর্থ দিনে পাটকল শ্রমিকদের আমরণ অনশন
×

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ২২:৪৬

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিষোধসহ ১১ দফা দাবিতে চতুর্থ দিনের মতো চলছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের আমরণ অনশন। অনশনের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেক শ্রমিক। 

বৃহস্পতিবার আব্দুস সাত্তার নামে প্লাটিনাম জুট মিলের অনশনরত এক শ্রমিক মারা যাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার সকাল ১০টায় প্লাটিনাম জুট মিলের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের অনশনের কারণে মিলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া নগরীর খালিশপুরে বিআইডিসি সড়কে মিলগুলোর সামনে বন্ধ রয়েছে সব দোকানপাট।

আরও পড়ুন

×