ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিআরবি রক্ষায় এবার নারী সমাবেশ

সিআরবি রক্ষায় এবার নারী সমাবেশ
×

সিআরবি থেকে হাসপাতাল নির্মাণ প্রকল্প সরিয়ে নিতে রোববার নারী সমাবেশে হাজারখানেক নারী অংশ নেন- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ১০:১৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ১০:১৭

সিআরবি থেকে হাসপাতাল নির্মাণ প্রকল্প সরিয়ে নিতে এবার মাঠে নেমেছেন নারীরা। রোববার বিকেলে সিআরবিতে নারী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারখানেক নারী অংশ নেন। এ সময় নাগরিক সমাজের নেতারা বলেন, সিআরবিতে শুধু হাসপাতালই নয়, কোনো ধরনের স্থাপনাই নির্মাণ করতে দেওয়া হবে না। কোনো ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

প্রতিদিনের মতো রোববার নারী সমাবেশে ছিল প্রতিবাদী গানের আয়োজন। চট্টগ্রামের টিভি ও বেতারসহ বিভিন্ন শিল্পী সিআরবি রক্ষার 'থিম সং'-এর পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। গানে গানে জানান প্রতিবাদ।

নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মাহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো-চেয়ারম্যান মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুস প্রমুখ।

আরও পড়ুন

×