ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফরিদপুরে হাতুড়ি পেটার শিকার তরুণের মৃত্যু

ফরিদপুরে হাতুড়ি পেটার শিকার তরুণের মৃত্যু
×

রাব্বির স্বজনদের আহাজারি- সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০২:১৬

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে সন্ত্রাসীদের হাতুড়ি পেটার শিকার এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল দশটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  রাব্বি (২৫) নামের ওই তরুণের মৃত্যু হয়। 

নিহত রাব্বি আলীপুর শাপলা সড়কের মৃত নূরু শেখের ছেলে। তিনি আলীপুর গোরস্থান মোড়ে অবস্থিত তার মামা বিল্লাল হোসেনের হোটেলে কাজ করতেন।  

স্থানীয় সূত্রে জানা যায়,  ১০ জানুয়ারি সন্ধ্যায় হোটেলে রুটি দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ৪ থেকে ৫ জন তরুণ রাব্বিকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, হামলাকারীদের সঙ্গে রাব্বির মাদক সংক্রান্ত বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×