ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সালথায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সালথায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০২:১৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:৩৪

ফরিদপুরের সালথা উপজেলার চরকমলাপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রিনা বেগম (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিনা বেগম উপজেলার কুমার পট্টি গ্রামের শাহজাহানের মেয়ে। আনিতা ও তালহা নামে তার দুইটি সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহতের স্বামী মো. হাসান একজন ট্রাক চালক। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কলহ চলছিল। রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, শহরের চরকমলাপুরের ভাড়া বাসা থেকে রিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন

×