দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
আবদুল করিম হারুন
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৩:২০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:১৫
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার আবদুল করিম হারুন ( ৩১) নামের এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার রাতে পোর্ট এলিজাবেথ এলাকায় ঘটনাটি ঘটে।
তিনি উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ডেউয়ালিয়া গ্রামের আবদুল গফুর ভূঁইয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, ৫ বছর আগে আবদুল করিম হারুন দক্ষিণ আফ্রিকায় যান। প্রথমে তিনি অন্যের দোকানে চাকরি করলেও পরে নিজেই ব্যবসা শুরু করেন পোর্ট এলিজাবেথ এলাকায়। সোমবার ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে ৪/৫ সন্ত্রাসী গুলি করে তার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে ঘটনাটি পরিবারকে জানান।
আবদুল করিম হারুনের ভাই আবদুল আওয়াল হায়দার জানান, ৩/৪ দিনের মধ্যে ভাইয়ের মরদেহ দেশে আনা হবে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার বিষয়টি শুনেছেন বলে জানান।
- বিষয় :
- আবদুল করিম হারুন
- সন্ত্রাসী
- গুলি
- কৃষ্ণাঙ্গ
